মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শার উলাশী ইউনিয়নে হাজার হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে ও পানিবন্দি ২৫০ পরিবার

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ / ৪৬১ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:৫০ অপরাহ্ণ

 

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদাহ, রামেডাঙ্গা ও নারানতলা গ্রামের মাকলার বিল ও হাজার হাজার ফসলি জমি পানির নিচে এবং প্রায় ২৫০টি পরিবার গত এক মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির কারণে এসব এলাকায় প্রতি বছরই একই চিত্র দেখা যায়।

বুধবার (১৩ আগস্ট) বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। এ সময় তিনি পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শোনেন এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

ইউএনও ডাঃ কাজী নাজিব হাসান বলেন, “এলাকার মানুষ প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে স্লুইসগেট ও বাঁধ নির্মাণের সুপারিশ জানানো হবে।”

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, ইউনিয়ন সচিব নাজমুল ইসলাম,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পানিবন্দি থাকায় ঘরবাড়ি, ফসলি জমি ও হাঁস-মুরগির ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST