মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ভালুকা থানার অপহৃত ভিকটিম উদ্ধারসহ আসামি গ্রেপ্তার ০১

Reporter Name / ৫১৭ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলার ভালুকা থানার অপহৃত ভিকটিমকে কে জিএমপি গাজীপুরের সদর থানা এলাকা থেকে উদ্ধারসহ এজাহার নামীয় এক নং আসামী মোঃ ফাহাদ (২৫)কে গ্রেফতার করেছে র্যাব ১৪,ময়মনসিংহ। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ১নং আসামী মোঃ আহাদ (২৫) বাদীর নাবালিকা কন্যাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়শ প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। ঘটনার তারিখ ১৯ মার্চ ২০২৫ খ্রি. রাত অনুমান ০৮:৩০ ঘটিকায় ভিকটিম বাড়ীর সামনে হাটাহাটি করার জন্য বের হওয়া মাত্রই পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামীগণ ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে নিয়া যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখঃ ০৫/০৪/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) । এ ছাড়াও মামলার বাদী ভিকটিমকে উদ্ধারের জন্য অধিনায়ক র‌্যাব-১৪, ময়মনসিংহ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ভিকটিম উদ্ধারসহ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায়, সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-১ গাজীপুর এর সহায়তায় ০৫ জুলাই ২০২৫ ইং. দুপুর অনুমান ০২:১৫ ঘটিকায় জিএমপি গাজীপুরের সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণ মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ আহাদ(২৫), পিতা-মৃত গিয়াস উদ্দিন সোনা মিয়া, সাং-ধীতপুর, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST