রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

৭ আনসার ব্যাটালিয়ন এর উদ্যোগে শার্শার নাভারনে বৃক্ষ রোপণ

Reporter Name / ২২৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ২:১৩ পূর্বাহ্ণ

 যশোর প্রতিনিধি :  ৭ আনসার ব্যাটালিয়ন, নাভারণ, শার্শা, যশোর-এর উদ্যোগে সদর দপ্তর কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুন, ২০২২ খ্রিঃ তারিখে “জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২” উদ্বোধন করেছেন। তার-ই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি মহোদয় এর নির্দেশনায়, সারাদেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল ইউনিটে একযোগে ৬ জুলাই বুধবার সকাল ৯ টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।  এ সময় ৭ আনসার ব্যাটালিয়নের অভ্যন্তরের সদর দপ্তর কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ১০০টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় ব্যাট্যালিয়ন পরিচালক জনাব মোল্যা আবু সাইদ, কোম্পানি কমান্ডার মোঃ ইদ্রিস আলীসহ বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। এবিষয়ে ৭ আনসার ব্যাটালিয়ন, নাভারণ, শার্শা, যশোর-এর পরিচালক জনাব মোল্যা আবু সাইদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের  নির্দেশনায়, আজকে আমরা এই বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছি। তিনি আরো জানান, আজকে ১০০টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি উপস্থিত সকলকে পরিবেশ রক্ষায় নিজ নিজ এলাকাতেও বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST