সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলোচিত মাদক ব্যবসায়ী আব্দুল জলিল নামে এক ব্যক্তি গ্রেফতার

Reporter Name / ১৮১৫ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৩:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউন্দিয়ার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল (৫৫) কে গ্রেফতার করেছে ঢাকা জেলার সাভার মডেল থানা এর আওতাধীন কাউন্দিয়া ক্যাম্পের পুলিশ। ঢাকা জেলার সুযোগ্য ও সুদক্ষ পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) এর সার্বিক ও যথাযথ নির্দেশনায় কাউন্দিয়ার বহুল আলোচিত উক্ত মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও ট্রাফিক- উত্তর ) মোঃ আবদুল্লাহীল কাফী পিপিএম (বার), সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, পিপিএম এর নির্দেশনায় ২৭/০৩/২০২৩ ইং রাতে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) সুব্রত দাস সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকা হতে মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) কে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন। ধৃত মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) ঢাকা জেলার সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা গ্রামের মৃত শমসের আলী ও জামিলা খাতুন এর সন্তান। এ সংক্রান্তে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করত: আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। ধৃত আসামী মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ঢাকা জেলার সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST