শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইপিজেডে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ Logo সকাল হলেই সাজানো হয় আগের দিনের ‘বাসি’ ভর্তা Logo নেত্রকোণায় ছাত্রদলের কমিটির ঘোষণা,  আনন্দ মিছিল Logo এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ Logo কলমাকান্দার তোফাজ্জল হোসেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত Logo দক্ষিণ নড়াইলে মাদকের ভয়াবহ বিস্তার, কিশোর গ্যাং তৈরির আশঙ্কা, মাদকে শুভরাড়া ইউনিয়ন শীর্ষে Logo সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড Logo বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে সংবাদ সম্মেলন করলেন বন্দর কর্তৃপক্ষ Logo শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড Logo খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

হিটলার পুতিন কেমন আছেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ / ২৩৭২ Time View
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২, ৩:৩৭ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্থ আছেন। মানসিক দিক থেকেও ভালো আছেন। শুধু তাই নয়, আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছেন।’ জাপানের টেলিভিশন চ্যানেল টিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিনের ব্যাপারে এসব তথ্য দিয়েছেন তার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

শনিবার বেলারুশের সরকারি সংবাদসংস্থা বেলটা লুকাশেঙ্কোর ওই সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, তিনি (পুতিন) এবং আমি কেবল রাষ্ট্রপ্রধান হিসেবেই দেখা করিনি। বরং আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে সাক্ষাৎ করেছি। তিনি বলেন, ‘আমি তার সব ধরনের— বিশেষ করে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত উভয় বিষয়ের সম্পূর্ণ গোপনীয় বিষয় সম্পর্কেও জানি।’গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য বেলারুশ ভূখণ্ডকে মঞ্চ হিসেবে ব্যবহার করেছে রাশিয়া। পুতিন ইউক্রেনে সামরিক আক্রমণ শুরুর মাধ্যমে ‘ব্যয়বহুল ভুল’ করেছেন বলে পশ্চিমা নেতারা সতর্ক করে দিয়েছেন। ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়ান সৈন্যরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন এবং দেশটিতে তাদের অগ্রযাত্রা অনেকাংশে থমকে গেছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিন ‘অযৌক্তিক’ হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে তাকে ‘সম্পূর্ণ বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন।

কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো পশ্চিমা নেতাদের এমন মন্তব্য নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘পশ্চিম, এবং আপনার, এই বোকামি, এই কল্পকাহিনী মাথা থেকে সরিয়ে ফেলা উচিত।

‘পুতিন একেবারে ফিট, আগের চেয়ে ভালো অবস্থায় আছেন… তিনি একেবারে বুদ্ধিমান এবং সুস্থ ব্যক্তি। শারীরিকভাবেও সুস্থ আছেন। তিনি একজন ক্রীড়াবিদ।’১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার জন্য খেদ প্রকাশ করেছেন লুকাশেঙ্কো। তিনি বলেন, পুতিন প্রায়ই এই বিষয়ে আলোচনা করেছেন। হামলা চালানোর আগে বিভিন্ন সময়ে দেওয়া বক্তৃতায় পুতিন ইউক্রেনকে ‘কৃত্রিম নির্মাণ এবং রাশিয়ান ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন, জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট।

লুকাশেঙ্কো বলেছেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতন ছিল একটি ট্র্যাজেডি। যদি আজ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন টিকে থাকত, তাহলে আমরা বিশ্বে সব ধরনের সংঘাত এড়াতে পারতাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST