সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিবিডি সাতক্ষীরা’র পিঠা উৎসব

Reporter Name / ২৩৫০ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৬:৩১ পূর্বাহ্ণ

 মো: আজিজুল ইসলাম(ইমরান) ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি সাতক্ষীরা জেলা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সাতক্ষীরা কামালনগর এলাকায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে এ উৎসব করেন। নতুন বছর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য পিঠা উৎসবের আয়োজন করেন সংগঠনটি। সংগঠনের সাতক্ষীরা জেলা’র সভাপতি মো. হোসেন আলী বলেন, ‘মূলত নতুন বছর উপলক্ষে সবার মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। আমরা আজ ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই আয়োজন করেছি। ভিবিডি সাতক্ষীরা এসব শিশুদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছি। পিঠা উৎসবে এসে পথশিশু সাব্বির বলেন, ‘আমি মাস্ক বিক্রি করছিলাম। আমাকে ডেকে নিয়ে এসেছে। পিঠা খেতে দিয়েছে, আমি অনেক খুশি।’ সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। মৌসুমি শীতের পিঠা উৎসবে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হয় এসব পিঠার সঙ্গে। শিশুরাও অচেনা এসব পিঠা দেখে ও খেয়ে আনন্দে মাতোয়ারা হয়েছেন। এসময় ভিবিডি সাতক্ষীরা জেলা সাবেক সভাপতি সুব্রত হালদার, প্রজেক্ট অফিসার তরিকুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার ফাতেমা খাতুন তিশা, সদস্য মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, অর্পন বসু, তামিম রশীদ, নাজমুল ইসলাম, অসিউল ইসলাম, লাম্মি আক্তার, জেরিন, তাহসিনসহ ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST