সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত

কামাল হোসেন: / ৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ

 

সারসা থেকে প্রকাশিত সারসা বার্তা-এর এক জরুরি সভা গত ২৩ আগস্ট, রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সারসা বার্তা-এর সম্পাদক কবি আব্দুস সালাম গফফার।

সভায় উপস্থিত ছিলেন সারসা বার্তার সহ-প্রধান সম্পাদক ফিরোজ মেহেদী, সহ-সম্পাদক মো. আজিজুর রহমান, স্টাফ রিপোর্টার কামাল হোসেন, মো. নাজমুল ইসলাম, হিরন আহমেদ, বেনাপোল প্রতিনিধি মেহরাব হোসেন মিঠু, নিজস্ব প্রতিনিধি মো. আল আমিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. সেলিম শেখ এবং বিশেষ প্রতিনিধি মো. হানজালা প্রমুখ।

সভায় সারসা বার্তার গুণগত মান ও পাঠকপ্রিয়তা আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সার্বিক আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন ফিরোজ মেহেদী, নাজমুল ইসলাম, হিরন আহমেদ, কামাল হোসেন, আল আমিন, মেহরাব হোসেন মিঠু ও মো. সেলিম শেখ।

সহ-প্রধান সম্পাদক ফিরোজ মেহেদী পত্রিকার উন্নয়ন, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

স্টাফ রিপোর্টার হিরন আহমেদ পত্রিকার কার্যক্রম আরও গতিশীল করা, প্রতিনিধিদের দায়িত্ব ও বিজ্ঞাপন সংগ্রহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভায় আগামী ৩০ আগস্ট, রবিবার, সারসা বার্তার সকল প্রতিনিধিকে নিয়ে একটি প্রতিনিধি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাটি সঞ্চালনা করেন সারসা বার্তার সহ-প্রধান সম্পাদক ফিরোজ মেহেদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST