সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সাদিয়া নিহত, স্বামী আহত

Reporter Name / ২৫৮১ Time View
Update : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ২:২৮ পূর্বাহ্ণ

 

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় সাদিয়া (২১) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে.। অপরদিকে স্বামী আরিফ গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোডাউন পাড়া এলাকায়। নিহত সাদিয়া উপজেলার সরাইগাছী গ্রামের আরিফ শেখের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সাদিয়া ও তার স্বামী আরিফ শেখ মোটরসাইকেল যোগে পত্নীতলা উপজেলার দিবর এলাকায় আত্মীয়ের বাড়ী বেড়াতে যায়। পরে ফিরে আসার সময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গোডাউন পাড়া মোড়ে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তারা স্বামী-স্ত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সাদিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে স্বামী আরিফ শেখ গুরুতর আহত হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে নিহত পক্ষের লোকজন মামলা করতে অস্বীকার করলে মামলা নেওয়া হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST