বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি Logo মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন Logo বাংলাদেশ প্রেসক্লাব, শ্যামগন্জ শাখার সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন Logo সাপাহারে ১৫ শিক্ষক, ১৩ পরীক্ষার্থী—সবাই ফেল, ৫টি মাদ্রাসায় ১জন করে পাস Logo দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

 হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ

 নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার করলডাঙ্গা কবরস্থানে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, সাবেক আহ্বায়ক তছলিম উদ্দিন, অন্যতম সদস্য মাহফুজুল হক চৌধুরী (বাবু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST