সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

Reporter Name / ২৫৮২ Time View
Update : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১২:৫৪ অপরাহ্ণ

 

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ)প্রতিনিধি : মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। যেন দীর্ঘ অপেক্ষার পর হিন্দু ধর্মাবলম্বীদের এক মিলন মেলা!

শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাপাহার শাখার আয়োজনে শোভাযাত্রার সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মন্মথ সাহা। এসময় বাজারে মুল পয়েন্টে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।
এসময় উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার।

উক্ত শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি অধির চৌধুরী,সুরেন্দ্র নাথ সাহা,পরিমল রায়,গোপাল মন্ডল,পুরোহিত রনজিৎ চক্রবর্তী সহ উপজেলার সকল গ্রামের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোর, সহ ভক্তবৃন্দরা।
উল্লেখ্য যে, হিন্দু সম্প্রদায়ের মত অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে “দুষ্টের দমন, শিষ্টের পালন” এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহন করেন শ্রীকৃষ্ণ। মানুষের সাথে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST