রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ৩০৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ণ

 প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের স্বস্তি দিতে আমের বানিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে যানজট নিরসন ও শরবত বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের জিরোপয়েন্টে আম বিক্রি করতে আসা পথচারী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও সাধারণ মানুষকে ঠান্ডা শরবত পরিবেশন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সহ-সভাপতি শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম। প্রধান অতিথি বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে এমন একটি মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী হয়েছে। কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST