শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি, গ্রেপ্তার Logo সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড Logo চট্টগ্রামে ৬ মাসে বন্ধ ৯১ পোশাক কারখানা Logo সারসা বার্তার জরুরি সভা অনুষ্ঠিত, ৩০ আগস্ট প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত Logo গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান Logo ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান Logo সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রি। ইউএনও এর কাছে অভিযোগ দায়ের Logo রাজশাহী কলেজ ছাত্রদলের কমিটি গঠনে জীবনবৃত্তান্ত সংগ্রহ Logo মধ্য আমড়াগাছিয়া সঃপ্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড

 হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ২ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:১১ পূর্বাহ্ণ

 নওগাঁর সাপাহারে মাদক সেবনের অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এ দণ্ডাদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রামপুর এলাকার বুলু মিয়ার ছেলে আলমগীর (৪০) ও গাঞ্জাকুড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে সিরাজুল (৩৮)। তাদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চৌধুরীপাড়ার ইমদাদুলের ছেলে আশিক (৩০) এবং একই এলাকার পাপ্পু রাজার ছেলে নাদিম (২৭)-কে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST