মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ Logo সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo গৌরীপুরে নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ Logo সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত

Reporter Name / ২১৭ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ

 হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মটর শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, অটো চার্জার শ্রমিক, লোড পয়েন্ট শ্রমিক ও খাদ্যগুদাম শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের হাজারো শ্রমিক ও নেতা ব্যানার-ফেস্টুনসহ অংশ নেন। র্যালি শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। পরবর্তীতে লোড পয়েন্ট কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও শ্রমিক সংগঠন ২৬৫৮-এর সভাপতি জয়নাল আবেদীন। এ সময় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শ্রমিক সংগঠন ২৬৫০ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলাদা ভাবে র্যালি ও আলোচনা সভা করেন শ্রমিক ফেডারেশন। সবশেষে দেশ, জাতি ও বিশ্বের সকল শ্রমজীবী মানুষের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST