সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে প্রতিদিন লাখ টাকার আমের চারা বাণিজ্য

Reporter Name / ১৮২৬ Time View
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ণ

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সীমান্তবর্তী উপজেলা সাপাহার। এই অঞ্চলের মাটির গুণগত মান অনেক ভালো। যার ফলে শষ্যভাণ্ডার হিসেবে খ্যাতি লাভ করে এই উপজেলা। পরবর্তী সময়ে বিগত বেশ কয়েকবছর যাবৎ আমের চাষাবাদে সফল হবার ফলে ইতিমধ্যে আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে। প্রতিবছর এই এলাকায় বাড়ছে আমের চাষাবাদ। এই ধারাবাহিকতা অব্যহত রয়েছে। যার ফল স্বরূপ প্রতি বছরের ন্যায় এ বছরেও মৌসুম শুরুর আগে আমগাছ রোপনে অধিক আগ্রহী হয়ে পড়েছেন এলাকার আমচাষীরা। যার প্রভাব পড়েছে স্থানীয় চারা বাজারে। প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ লাখ টাকার আমের চারা কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন চারা ব্যবসায়ীরা । শনিবার সকালে সরেজমিনে চারাবাজারে গিয়ে জানা যায়, উপজেলার থানা রোডে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বিভিন্ন প্রজাতির আমের চারা বাজার। শনিবার হাটের দিন হবার ফলে বিভিন্ন এলাকা থেকে আমচাষিরা এসেছেন চারা কেনার জন্য। প্রতিদিন এই উপজেলার আমচাষিরা আম বাগান তৈরী করতে চারা ক্রয়ে অধিক আগ্রহী হবার ফলে চারা বাজারে ক্রয়-বিক্রয়ের হিড়িক পড়েছে। জেলার বিভিন্ন অঞ্চল হতে আমচাষিরাও এই বাজারে চারা ক্রয় করতে আসে বলে জানান স্থানীয় চারা ব্যাবসায়ীরা। ব্যাবসায়ীরা আরো জানান, বর্তমানে মানে-গুণে আম্রপালীর বেশ নামডাক থাকায় আম্রপালী চারার চাহিদা সবচেয়ে বেশি। এছাড়াও বারী ফোর, আশ্বিনা, নাগ ফজলী, ক্ষীরশাপাত,হিমসাগর সহ নানা প্রজাতির আমের চারা বিক্রয় হচ্ছে এই চারা বাজারে। প্রতিপিস আম্রপালী চারা বিক্রয় হচ্ছে ৬০ থেকে ৯০ টাকা, প্রতিপিস আশ্বিনা বিক্রয় হচ্ছে ১০০ টাকা। গড় অনুপাতে প্রতি জাতের চারার মূল্য ১০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বর্ষা মৌসুমের আগে আমের চারা রোপন করা হয়। যার ফলে ভর মৌসুম শুরু হবার আগেই চারা বাজারে সেরা চারা কিনতে আসছেন আম চাষিরা। শনিবার হাটবার হওয়ায় এই দিনে প্রায় ৬থেকে ৮লাখ টাকার কেনাবেচা হয় বলে জানান ব্যবসায়ীরা। অন্যান্য দিনেও চারা বিক্রয়ের পরিমাণ নেহাত কম নয়। প্রতিদিন গড়ে এই বাজারে লাখ টাকার চারা বাণিজ্য হয়ে থাকে বলেও জানান ব্যবসায়ীরা। চারা ব্যবসায়ী ইমরান বলেন “বর্তমানে আম্রপালি ও বারি-৪ জাতের চারা বেশি বিক্রি হচ্ছে। তবে আম্রপালি জাতের চারা প্রায় ৮০ শতাংশ বিক্রি হয়।” আরেক চারা ব্যবসায়ী নাসির হোসেন জানান, “প্রতিদিন এই বাজারে প্রায় ৪/৫ লাখ টাকার চারা বিক্রি হয়। আমরা বিভিন্ন এলাকা হতে চারা কিনে এনে বিক্রি করি। বর্তমানে আমের চারা বিক্রয় একটি লাভজনক ব্যবসা।” জেলার মহাদেবপুর উপজেলা হতে আসা চারা ক্রেতা আব্দুল হাকিম বলেন, “সাপাহারে আমের চারা ভালো পাওয়া যায়। আমি ২শ’পিস আম্রপালি জাতের চারা কিনবো এজন্য সাপাহারে এসেছি।” আমন ধান কাটার মৌসুম শেষ হলে চারা বিক্রয়ের পরিমাণ আরো দ্বিগুন বাড়তে পারে বলে ধারণা করছেন চারা ব্যাবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST