শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo জন্ম নেওয়া শিশুকে অস্বীকার স্বাস্থ্য কর্মকর্তা কারাগারে Logo লোহাগাড়ায় লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত Logo মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই অনেক অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা Logo নেত্রকোণার  পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মাদক ও জুয়ামুক্ত  সমাজ গড়তে মত বিনিময় Logo সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর Logo কাব্যছন্দ পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উদযাপন কবিতা,সাহিত্যচর্চা ও মানবিক কর্মকাণ্ডে গুণীজনদের সম্মাননা Logo যশোরের শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা: মাটি খুঁড়ে লাশ উদ্ধার Logo কোতোয়ালীতে দুই আসামি গ্রেপ্তার Logo ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ

 হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও)-এর আয়োজনে গেটকা প্রকল্পের লোকমর্চা কমিটির সাথে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভায় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা, স্থানীয় পর্যায়ে ঝুঁকি হ্রাস কার্যক্রম জোরদার, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গেটকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর লরেন্স বারুয়া। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওহেদুজ্জামান প্রামানিক, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, লোকমর্চা কমিটির সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা সহ কমিটির অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST