সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে দুর্বৃত্তরা কৃষকের স্বপ্ন ভঙ্গ করলো ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name / ২৩৯২ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৯:৪৪ পূর্বাহ্ণ

 হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পানের বরজে ইউরিয়া সারের সাথে আগাছানাশক কীটনাশক প্রয়োগ করেছে দুবৃত্তরা। যাতে করে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আইহাই ইউনিয়নের শুকরইল গ্রামে। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের নিকট অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগের প্রেক্ষিতে ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার শুকরইল গ্রামের ১১জন শেয়ারদার মিলে ৩বিঘা জমিতে পান চাষ করে আসছিলো। প্রতিদিন সকালে তারা পান গাছের পরিচর্যার জন্য বরজে যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে শেয়ারদার কেয়ামদ্দীন সকাল আটটার দিকে পানের বরজে যায়। এসময় বরজের প্রতিটি গাছের গোছার ফাঁকে ইউরিয়া সার দেখতে পায়। পরে অন্যান্য শেয়ারদারদের খবর দিলে তারা এসেও ইউরিয়া সার দেখতে পায়। পরে গন্ধ শুঁকে জানতেত পারে ইউরিয়া সারের সাথে আগাছানাশক কীটনাশক দেওয়া হয়েছে। যাতে করে ২/৫ দিনের মধ্যে সব গাছ শুকিয়ে যেতে পারে বলে ধারণা করছেন তারা। এই ঘটনায় শেয়ারদা দের পক্ষে থান মোহাম্মদের ছেলে এনামুল বাদী হয়ে আইহাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি অভিযোগদায়ের করেন। এ ব্যাপারে ৪নং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST