সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ও লুটপাট: জেলা প্রশাসকের কাছে চিঠি, মানববন্ধনে ক্ষোভ Logo সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন Logo খানসামার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌনপীড়নের অভিযোগে প্রিন্সিপাল সাজ্জাদুর গ্রেপ্তার Logo স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন কম্প্রমাইজ নয়  ডাঃ শফিকুর রহমান  Logo নিখোঁজ সংবাদ Logo খানসামায় দুর্যোগপীড়িতদের সহায়তা, এতিমখানায় অনুদান ও শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ করেন হুইপ Logo নিখোঁজ ইসমাইলের সন্ধান চায় তার পরিবার Logo তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার Logo ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত Logo মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন

 হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩:৫৮ পূর্বাহ্ণ

নওগাঁর সাপাহারে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাপলা খাতুন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাকসবজি, রোপা আমন ও মরিচ ফসলের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হবে। এছাড়া লেবু ও বৃক্ষরোপণ কর্মসূচির চারা, জৈব সারসহ বিভিন্ন উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হবে। অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST