শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: Logo সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ Logo ​নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর বর্বরোচিত হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তর Logo বিজেসির সভায় পূর্বের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাপাহারে অধ্যক্ষ মাহবুব আলমের শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ টাকার বরাদ্দ, প্রশংসায় এমপি মোস্তাফিজুর

Reporter Name / ১৫০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ

 রহমান হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রাজনৈতিক ভিন্নতা ভুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক বরাদ্দ দিয়ে প্রশংসিত হয়েছেন ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলমকে পরাজিত করে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও তিনি ওই প্রার্থীর প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ প্রদান করায় এলাকায় ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে। রবিবার (১০ মে) বেলা ১১টায় সাপাহার উপজেলার আল হেলাল ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন এমপি মোস্তাফিজুর রহমান। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মেরামত ও সংস্কার কাজের জন্য ৩ লাখ টাকার বরাদ্দ ঘোষণা করেন। এমপি মোস্তাফিজুর রহমান বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনো দলীয় বিষয় নয়। এলাকার শিক্ষার্থীদের স্বার্থেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়নে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে করা হবে।” সংসদ সদস্যের আগমনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক সৌজন্য ও উন্নয়নমুখী এ পদক্ষেপ এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST