সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করলো নেত্রকোণা সদর মডেল থানা পুলিশ

Reporter Name / ১৯২৬ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:১০ অপরাহ্ণ

 শামীম তালুকদার, নেত্রকোণা নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক এর নেতৃত্বে ৭ সেপ্টেম্বর সন্ধায় সঙ্গীয় অফিসার এসআই ফরিদ আহম্মেদ, এসআই নজিবুল হক, এএসআই রাহিদুল ইসলাম, এএসআই শাহীন ও কং/৯৯৭ এনায়েত হোসেনের একটি বিশেষ টিম নেত্রকোণা মডেল থানাধীন মৌগাতি ইউনিয়ন এর হাটখলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ বাবুল মিয়া (৫৫), পিতা-মৃত মইজউদ্দিন খান, সাং- ছোট গরদি, থানা ও জেলা-নেত্রকোণা গ্রেফতার করে। বিজ্ঞ আদালত ২০১৬ সালে গণধর্ষণ মামলাটির রায় ঘোষণা করেন। উক্ত রায়ে আসামী বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। তখন থেকেই আসামী বাবুল মিয়া পলাতক ছিল। দীর্ঘ ০৭ বছর পলাতক থাকার পর অবশেষে নেত্রকোণা মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার হন আসামী বাবুল মিয়া।তথ্যের সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র মোঃ লুৎফর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)জানান, য ফয়েজ আহমেদ পুলিশ সুপার, নেত্রকোণা ইতিমধ্যে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের বিশেষ গুরুত্ব আরোপ করেন।তারই ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোণা সদর মডেল থানার একটি টিম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST