শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন

Reporter Name / ১৬০৯ Time View
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৪:১০ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুরের ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকরা। ১৮ জুন রবিবার সকাল ১১টায় উপজেলার সদর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঝিনাইগাতী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রির্পোর্টাস ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সিনিয়র সাংবাদিক এম মোকাদ্দেস আলীর সভাপতিত্বে এবং ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, রির্পোর্টাস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোরাদ হোসেন চাঁন, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক, সারোয়ার হোসেন, সাদ্দাম হোসেন সুবর্ণ, সোহেল রানা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ড দিয়ে বুঝতে পারছি মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত করেছে। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যার প্রমাণ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ড। যার তদন্ত এখনও শেষ হয়নি। এ সময় বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িত সবাইকে দ্রত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST