সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে-জাগ্রত সাংবাদিক সংগঠনঃ

Reporter Name / ২৬০২ Time View
Update : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ

 নিজস্ব সংবাদদাতাঃ রংপুরের সদ্যপুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী ও সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক মামুনুর রশীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রতিবাদে থুথু ছিটানো ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলার সচেতন জনগণ ও সদর উপজেলা প্রেসক্লাব। গত ১৬ই জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রংপুর সদর উপজেলার মমিনপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্বের বক্তব্য রাখেন সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদূমী। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক মামুনুর রশীদ, সদর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন, সিনিয়র সহ সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক জুয়েল মাজহারুল,প্রেস ক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম খোকন, সদর উপজেলা প্রেস ক্লাবের কোষাধক্ষ্য মানিক মিয়া,প্রজন্মকন্ঠ টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান হামিদুর রহমান লিমন, ফটো সাংবাদিক বদিউজ্জামান , আলাউদ্দিন, রকি, দৈনিক দাবানল এর স্টাফ রিপোটার ও দৈনিক দেশ সেবা পত্রিকার রংপুর জেলা স্টাফ রিপোটার ছাদেকুল ইসলাম রাজু, আরইউবি নিউজ টিভির বিশেষ প্রতিনিধি আশিকুর রহমান প্রমূখ। এসময় স্থানীয় বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানায়। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। আগামী ২৬শে জুলাই পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে থুথু ছিটানো ও প্রতিবাদ সমাবেশ করবে সদর উপজেলার সচেতন জনগণ ও সদর উপজেলা প্রেস ক্লাব। সঠিক তদন্ত করে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করেন জাগ্রত সাংবাদিক সংগঠন(জে এস এস)এর উপদেষ্টা জনাবঃমোঃসিরাজুল ইসলাম,সভাপতি মোঃআবু তালেব,সহ-সভাপতি মোঃতরিকুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দগন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST