বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সন্দ্বীপে ডাক্তার-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৪৪৩ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ণ

 বিশেষ প্রতিনিধিঃ … সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির নাম সায়েম(২)।সে স্থানীয় পৌরসভা ৭নং ওয়ার্ডের জনৈক রাসেলের ছেলে। শিশুটির মা রাজিয়া সুলতানা অভিযোগ করে জানান, রাত ২ টায় শিশুটির বুকে কফ জমলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।ডাক্তার-নার্সরা তখন ঘুমে। ডাক্তার একটি প্রেসক্রিপশন দেয়।সে মোতাবেক ঔষধ ও নেবুলাইজের দেয়া হয়। শিশুটির এক পর্যায়ে অক্সিজেন মাস্ক খুলে গেলে নার্স ও ডাক্তারকে ঘুৃম থেকে জাগানো যায়নি। মাস্ক খুলে যাওয়ায় অক্সিজেন স্বল্পতায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার মায়ের। অভিযুক্ত ডাক্তার জাহিদ মাওলা,নার্স রাজিয়া সুলতানা ও শাহনাজ পারভীন ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মানস বিশ্বাস বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে আবাসিক ডাক্তার কারিবুল মাওলা জানান,নিউমোনিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।এটি একটি দুর্ঘটনা বলে তিনি দাবি করেন। এদিকে অবহেলায় শিশু মৃত্যুর প্রতিবাদ ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সন্দ্বীপ অধিকার আন্দোলন নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এলাকায় এ মানববন্ধন করে। সংগঠনটির সদস্য মোঃ সাকিল খান এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম সওদাগর, কবি মোস্তফা হায়দার,কার্যকরী সদস্য এ আর রাশেদ, মাস্টার রিয়াদ হোসেন ও শিশুটির মা-বাবা,দাদীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাসদ নেতা জব্বার হোসেন,সন্দ্বীপ অধিকার আন্দোলনের সদস্য নূরনবী,রোমান,মিলাদ,মুন্না,সৌরভ,সাদ্দাম হোসেন,নজরুল,আরিফ,জিয়া রহমান,সাজ্জাদসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, ডাক্তারদের তদন্ত জনসম্মুখে প্রকাশসহ নিরপেক্ষভাবে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের গঠন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST