রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বড়াইগ্রামে জামায়াতের বিশাল গণমিছিল: ‘জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে’ Logo ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান Logo ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য আটক করেছে বিজিবি Logo ডিহি ইউনিয়নে জনসেবায় পরিচিত মুখ মোঃ ওলিয়ার রহমান সরদার, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাড়ছে আলোচনা Logo গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন Logo সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ Logo নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

সংবাদ প্রকাশের জেরে একুশে পত্রিকাকে হুমকি দিলেন এসআই মাহবুব মোরশেদ :

Reporter Name / ২৫৬৯ Time View
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ২:১১ পূর্বাহ্ণ

 বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ নিজস্ব প্রতিনিধি : আসামির স্ত্রীকে হেনস্তা করার ঘটনার সংবাদ প্রকাশ করায় একুশে পত্রিকাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানা থেকে প্রত্যাহার হওয়া এসআই মাহবুব মোরশেদ। ২০ এপ্রিল শুক্রবার একুশে পত্রিকায় ফোন করে এসআই মাহবুব মোরশেদ বলেন, ‘আপনারা তো আমার বিরুদ্ধে লিখেছেন। এখন তো তদন্তে আমার বিরুদ্ধে কোন কিছু প্রমাণ হয়নি। আমি সম্পূর্ণ নির্দোষ। এখন এই নিউজ করেন।’ তখন একুশে পত্রিকার পক্ষ থেকে এসআই মাহবুবকে বলা হয়, ‘আপনি যে নির্দোষ সেই তদন্ত প্রতিবেদনটি পাঠান। আমরা বার্তা বিভাগে পাঠিয়ে দেব। তারা নিউজ করে দেবে।’ পরে দেখা গেল, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিমের তৈরি করা সেই তদন্ত প্রতিবেদনে আসামির স্ত্রীকে লাথি দেওয়া, হেনস্থা করার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এসআই মাহবুবের চাওয়া অনুযায়ী বৃহস্পতিবার নিউজটা করতে গিয়ে তদন্তে যা উঠে এসেছে তাই তুলে ধরা পড়লোপ্রতারক হয়। সঙ্গতকারণে নিউজটার শিরোনাম হয় ‘সীতাকুণ্ডে এসআইয়ের বিরুদ্ধে আসামীর স্ত্রীকে হেনস্তার সত্যতা মিলেছে’ এই নিউজ প্রকাশের পর তেলেবেগুনে জ্বলে উঠেন এসআই মাহবুব। একুশে পত্রিকার ফেসবুক পেইজে দেওয়া নাম্বারে শুক্রবার দুপুরে ফোন করে এসআই মাহবুব মোরশেদ দাবি করেন, ‘এক লাখ টাকার বিনিময়ে একুশে পত্রিকা এই নিউজ করেছে।’ তখন একুশে পত্রিকার পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের রিপোর্টার এই নিউজ করার জন্য টাকা নিয়েছেন, সেই প্রমাণ দিন। প্রমাণ ছাড়া এত বড় অপবাদ দেওয়া হলে আমরা মেনে নেব না, আইনগত ব্যবস্থা নেব।’ এরপর এসআই মাহবুব উচ্চবাচ্য করতে শুরু করেন; বলেন, ‘বেশি বাড়াবাড়ি করতেছেন, আমি মামলা করবো। আদালতে দেখা হবে। আমার কাছে রেকর্ড আছে।’ রেকর্ড থাকলে দিতে বললে তার সদুত্তর না দিয়ে এসআই মাহবুব বলেন, ‘আমি উপরে যাব, দেখে নেব।’ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম একুশে পত্রিকাকে বলেন, ‘এসআই মাহবুব যদি কোনও হুমকি দিয়ে থাকে, এ বিষয়ে পুলিশ সুপার মহোদয় বরাবর আপনারা অভিযোগ করতে পারেন। অথবা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করতে পারেন। এরপর নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কারণেই এসআই মাহবুবকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার ব্যাপারে আর কিছু বলার আগ্রহ নেই আমার।’ এদিকে উক্ত একুশে পত্রিকাকে হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST