শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ১৫১২ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১২:১০ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর জেলার শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ আগষ্ট শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল এর নেতৃত্বে সকাল ৯টায় শ্রীপুর টেপিরবাড়ী গ্রামস্থ মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল, সকাল ১০ টা থেকে কোরআনখানি এবং বাদ জোহর টেপিরবাড়ী পশ্চিম পাড়া কাছম আলী বাড়ী মসজিদে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের পরিবারের পক্ষ থেকে দুপুরে খাবারের আয়োজন করা হয়। বিকাল ৪ টায় টেপিরবাড়ীস্থ কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মরহুমের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সাত্তার আবুল, তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রিপন, কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: রিপন মিয়া, স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আশরাফুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের মহাসচিব মো. আব্দুর রাজ্জাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST