সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নওগাঁ জেলা পরিষদ সদস্য প্রার্থী

Reporter Name / ২৫১৭ Time View
Update : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ২:৩০ পূর্বাহ্ণ

 জাকির আবু সাইদ চৌধুরী (রানীনগর- নওগাঁ) আগামী ১৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ১০ নাম্বার ওয়ার্ডের সদস্য প্রার্থী যুবলীগ নেতা জাকির হোসেন। তিনি জেলা পরিষদ নির্বাচনে ১০ নাম্বার ওয়ার্ডের সদস্য পদে হাতি মার্কা নিয়ে লড়ছেন। ভোট পাওয়ার আশায় কাক ডাকা ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত জাকির হোসেন ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। জানা যায়, রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ এবং নওগাঁ সদরের শৌলগাছি ও চন্ডিপুর দুই ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ১০ নাম্বার ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩২ জন। এ নির্বাচনে ১০ নাম্বার ওয়ার্ডের সদস্য প্রার্থী পদে জাকির হোসেন হাতি মার্কা নিয়ে এবং আব্দুল মান্নান তালা মার্কা নিয়ে ও হাসিবুল হাসান মিলন টিউবওয়েল মার্কা নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। খোঁজ নিয়ে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে ১০ নাম্বার ওয়ার্ডের সদস্য পদে মোট তিন প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে সদস্য প্রার্থী জাকির হোসেনের নাম শোনা যাচ্ছে। অনেক ভোটাররা জানায়, তিন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করলেও হাতি মার্কা প্রার্থী জাকির ছাড়া সদস্য পদে আর দুই প্রার্থীকে তেমন ভোটের মাঠে দেখা যায়নি। জেলা পরিষদ নির্বাচনে ১০ নাম্বার ওয়ার্ডের সদস্য প্রার্থী জাকির হোসেন বলেন, দলীয় সমর্থনে এ নির্বাচনে অংশ নিয়েছি। ভোটের মাঠে ভোটাদের ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি বিপুল ভোটে নির্বাচিত হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST