সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরে বাংলা বাঙালি জাতির অন্যতম প্রেরণা ও শক্তির উৎস : লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Reporter Name / ১৭৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১২:২৭ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হক বাঙালি জাতির অন্যতম প্রেরণা ও শক্তির উৎস। তিনি উপমহাদেশের অন্যতম প্রজ্ঞাবান ও মেধাবী রাজনীতিবিদ ছিলেন। তিনি মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন সৃজনশীল মানুষ ছিলেন। কৃষক, কৃষি ও কৃষি শিক্ষার উন্নয়নে শেরে বাংলার অসামান্য অবদান রয়েছে। জাতীয় উন্নয়ন-অগ্রগতির জন্যে শিক্ষা অপরিহার্য। এই বিষয়টি তিনি অনুধাবন করতে পেরেছিলেন বলেই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের শিক্ষার উন্নয়ন ও শিক্ষা প্রসারে তাঁর অসামান্য অবদান রয়েছে। মানুষের সামাজিক মর্যাদা, সমান অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে শেরে বাংলা এ কে ফজলুল হক আজীবন কাজ করেছেন। শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরস্থ তার সমাধি প্রাঙ্গণে ২৬ অক্টোবর সকালে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কবি নাহিদ রোকসানা, বিদ্রোহী নজরুল সেন্টারের চেয়ারম্যান আতাউল্লাহ খান, ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, জনকল্যাণ মঞ্চের সভাপতি শহীদুন্নবী ডাবলু, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST