সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খানসামায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া শাখার যাত্রা শুরু, মতবিনিময় সভায় নানা পরিকল্পনা Logo একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  Logo প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ উদযাপন

Reporter Name / ১৭৪৮ Time View
Update : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :আজ পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উদ্ভাসিত হওয়ার দিন। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় শেরপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাঙালির জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব ঐতিহ্যের অংশ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সুসজ্জিত পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে তালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী’র মিলনায়তনে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। আরও উপস্থিত ছিলেন জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর, জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর। জনাব গোলাম কিবরিয়া লিটন, পৌর মেয়র, শেরপুরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST