মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত Logo আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন Logo ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী Logo নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবি Logo তালা বাজার পেশাজীবি মোটরসাইকেল চালকের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মুসা,সম্পাদক মোস্তফা, কোষাধ্যক্ষ জাকির Logo শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন Logo শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত Logo সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত Logo খালপাড় ও সরকারি জায়গা দখলের অভিযোগ, মেয়রের হস্তক্ষেপ চান এলাকাবাসী Logo নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে বিনা অনুমতিতে ২১ টি সরকারি গাছ কেটে ফেললেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

Reporter Name / ৪৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ

  মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাউন্ডারির ভিতরে সরকারের কোন প্রকার অনুমতি ছাড়াই বেআইনি ভাবে ২১ টি দেবদারু গাছ কেটে ফেললেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।  গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো কাঠ গাছ নয়। অর্নামেন্টস বা সৌন্দর্য বর্ধনকারী গাছ তাই অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে ওই ছোট্ট ছোট্ট ডালের মত চারা গাছগুলো কাটা হয়েছে।  জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৬ নভেম্বর জেলা প্রাণী সম্পদ বিভাগের কার্যালয়ে সারাদেশের ন্যায় প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অফিসের ভিতরে প্যান্ডেল করা হবে। প্যান্ডেল করতে জায়গা সংকলন না হওয়ায় রোববার গাছগুলো কেটে ফেলা হয়েছে।  বেআইনিভাবে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সরকারি গাছ কাটার অভিযোগে অভিযুক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ প্রতিনিধি কে বলেন, গাছগুলো কাঠ গাছ নয় সৌন্দর্য বর্ধনের অলংকরণ গাছ। এগুলো আগাছা পরিষ্কার করতে গিয়ে লেবাররা অনিচ্ছাকৃতভাবে কেটে ফেলেছে। তবে আমাদের প্রাণী সম্পদ সপ্তাহ শেষ হলে আবারও ওখানে গাছ লাগানো হবে।  বিনা অনুমতিতে সরকারি গাছ কাটার বিষয়ে ময়মনসিংহ  বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির জানান, প্রাণিসম্পদ বিভাগের গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারছিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST