সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name / ২২৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হয়েছে “জয় বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ‌বিপিএম। জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ কামরুজ্জান বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ‌বিপিএম। তিনি বলেন, যুব সমাজকে খারাপ নেশা থেকে দূরে রাখতে, মাদক থেকে দুরে রাখতে খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তিনি খেলাধুলায় অংশ গ্রহনে সকলের প্রতি আহ্বান জানান। এসময় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ীর উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতীর উপজেলা চেয়ারম্যান এসএম‌এ ওয়ারেজ নাইম ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে নালিতাবাড়ী উপজেলা একাদশ ও শেরপুর জেলা পুলিশ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য জেলার ৫ টি উপজেলা ২ টি পৌরসভা ও জেলা পুলিশ একাদশ নামের ৮ টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ২১ মার্চ দুইটি সেমিফাইনাল এবং ২৩ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ দুই লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি সহ এক লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST