শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name / ১৭২৫ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ২:৫৩ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে শনিবার দুপুরের দিকে শেরপুরের রৌহা ইউনিয়নের বেলতলী বাজারস্থ এ্যাম্বিশন মডেল একাডেমি প্রাঙ্গনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ্যাম্বিশন মডেল একাডেমির পরিচালক রুবেল আকন্দ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সূর্যদ্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বনামধন্য উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকার। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সূর্যদ্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান আলীসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাম্বিশন মডেল একাডেমির পরিচালক ও শিক্ষক মিলন মিয়া, লূৎফর রহমান ও আতিকুল ইসলাম প্রমুখ।শিক্ষা প্রতিষ্ঠানটির অফিস সূত্রে জানা গেছে, এ্যাম্বিশন মডেল একাডেমি থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ৫ জন জিপিএ ৫ (গ্রেড ‘এ+’), ১৭ জন জিপিএ ৪ (গ্রেড ‘এ’) সহ শিক্ষার্থীরা শতভাগ কৃতকার্যের সুনাম অর্জন করেছে।জিপিএ ৫ (গ্রেড ‘এ+’) প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- নাসিমা আক্তার, শায়লা শারমিন স্মৃতি, মরিয়ম ইয়াছমিন, সুচনা ইয়াসমিন সীমা ও সাজ্জাদ হোসেন। জিপিএ ৫ প্রাপ্ত সকলকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট এবং জিপিএ ৪ প্রাপ্তসহ কৃতকার্য সকল পরীক্ষার্থীদেরকে অভিনন্দন পুরষ্কার প্রদান করা হয়।সবশেষে শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনায় ও প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এসময় এ্যাম্বিশন মডেল একাডেমির পরিচালকগন, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST