বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩১৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪:১৯ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার নকলা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়রম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার।ইউএনও সাদিয়া উম্মুল বানিন-এঁর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ আলী, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামসুর রহমান আবুল প্রমুখ। এসময় উপজেলা পরিষদ, উপজেলার শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, খাদ্য, বিদ্যুৎ, জনস্বাস্থ্য, প্রকৌশল, থানা, প্রকল্প বাস্তবায়ন, তথ্য, সমাজসেবা, এলজিইডি,পরিবার পরিকল্পনা,মৎস্য,মহিলা বিষয়ক ও সমবায় অফিসের প্রধানগনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকগন,রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধের চিত্র তুলে সার্বিক বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে নিজ নিজ দপ্তর ও ইউনিয়নের জনসাধারনকে সেবাদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারা। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। সবশেষে উপজেলায় শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST