শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধা সন্তানের উপর আকরাম বাহিনীর হামলা

Reporter Name / ১৮৫৩ Time View
Update : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা (যুদ্ধ আহত) মৃত আব্দুল জলিলের সুযোগ্য সন্তান মো: মজনু মিয়ার উপর বৃহস্পতিবার বিকালে ভালুকা গুচ্ছ গ্রামে আকরাম বাহিনী আক্রমণ করে ব্যাপকভাবে মারধর করে। এসময় আকরামের সাথে ছিল মো: আকরামের দুই ছেলে ফজল মিয়া,ফরহাদ মিয়া, মোস্তফা কামালসহ আরো কয়েক জন দলসঙ্গি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া কে মারধর করে। ঝিনাইগাতী নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া জনান,ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার, ফারুক আল মাসুদ ভালুকা গুচ্ছ গ্রামের কিছু কাজের দায়িত্ব আমাকে দেন। আর তারই যের ধরে আকরাম বাহিনী আমার উপর হিংসাত্মক ভাবে আমার বড় ধরনের ক্ষতি করার জন্য আক্রমণ করে। আমি তাৎক্ষনিক ভাবে চিল্লাচিল্লি করলে এলাকার মানুষজন চলে আসে তখনি আকরাম বাহিনী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার কথা জানতে পেরে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর ঘটনাস্থলে পৌছে মজনু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। মজনু মিয়া এখনও ঝিনাইগাতী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইগাতী থানায় আকরাম,ফরহাদ,ফজল,মোস্তফা কামালসহ কয়েক জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভিকটিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST