সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৩৫ Time View
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ২:০৪ অপরাহ্ণ

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া মতবিনিময় সভা করেছেন। ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তোলে ধরে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহম্মেদ, সহকারি কমিশনার (ভুমি)আশরাফুল কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক ও ইউপি সদস্য জাহিদুল হক মনির সহ আরো অনেকে সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথিকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন। আলোচনা সভা শেষে ঝিনাইগাতীর সীমান্ত জনপদের পর্যটনের স্থান সহ গুচ্ছগ্রামগুলো পরিদর্শণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST