শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ১৭০৩ Time View
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১২:৫৬ অপরাহ্ণ

মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় এলাকায় নানার বাড়ীতে বেড়াতে এসে মহারশি নদীর পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ ১২ মে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলা সদরের ব্রীজপাড় এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৮) ও নুরুল ইসলামের ছেলে শফিউল্লাহ (৮)। তাহারা পরস্পর আপন খালাতো ভাই বোন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৯টা থেকে তারা নিখোঁজ হয়। নিহতের স্বজনরা বহু স্থানে খোজাখঁজি করে তাদের সন্ধান না পেয়ে মসজিদের মাইক দ্বারা বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে প্রতিবেশীরা নদীতে খোঁজতে গিয়ে ওই দুই শিশুকে নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। ওই দুই শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST