বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শেরপুরের ঝিনাইগাতীতে আবারও অটো চালকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৩৯৩ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ১২:১২ অপরাহ্ণ

 মিজানুর রহমান, , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৬দিনের ব্যবধানে শাহ আলম (৪০) নামে আরেক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮অক্টোবর রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের এক ধান ক্ষেতের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলেকান্দা গ্রামের জসিম উদ্দিন ওরফে ফকির আলীর ছেলে এবং তিন সন্তানের জনক। নিহতের পরিবার ও থানার সুত্রে জানা গেছে, অটো চালক শাহ আলম ইতিপূর্বে ঢাকায় কাজ করতো। তার উপার্জিত আয় দ্বারা সংসার চালাতে না পেরে গ্রামে ফিরে আসে। গ্রামে এসে প্রায় ২লক্ষ টাকা দিয়ে একটি অটো রিক্সা ক্রয় করে সংসার চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যার দিকে তার নিজস্ব অটোটি নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরেনি। সারারাত তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। রবিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় নিহত শাহ আলমের গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম ঘটনাস্থল করেন। এ বিষয়ে সত্যতা নিশ্চিত ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, নিহত অটো চালক শাহ আলমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারী রিপোর্ট পাওয়ার পর মৃত্যেুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া শাহ আলম হত্যার পিছনে কে বা কাহারা যুক্ত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST