বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শিশুদেরকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে:

Reporter Name / ১৩৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৮:৩৪ পূর্বাহ্ণ

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদেরকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের পরাজিতরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলসহ বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। শিশু শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহিদদের হত্যাকান্ডে দন্ডপ্রাপ্ত খুনীদের মধ্যে যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা আজ গণদাবিতে পরিণত হয়েছে। শেখ রাসেল আজ বিশ্বের নির্যাতিত ও নিষ্পেষিত শিশুদের প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীরা শিশু শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ ও শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে একটি আদরের নাম।
শেখ রাসেল দিবস ২০২৩ ও বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৬০তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মেজর (অবঃ) হাবিবুর রহমান মজুমদার, সংগঠনের উপদেষ্টা সৈয়দ মোঃ বেলাল হোসাইন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আতাউল্লাহ খান, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST