সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শালিখা গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগঃ

Reporter Name / ২৫৭৫ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:২০ পূর্বাহ্ণ

 সাইদুর রহমান আকাশ : সাতক্ষীরার তালা উপজেলার শালিখা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা পারভীনের বিরুদ্ধে স্কুল ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, তালার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন নিজের খেয়াল-খুশি মতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন। পাঠদানের ব্যাপারে প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন অমনোযোগী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এমনকি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্লান (স্লিপ) ফান্ডের অর্থসহ সরকার প্রদত্ত বিভিন্ন খাতের টাকা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জ¦াল করে উত্তোলন করেছেন। এমন অসংখ্য অভিযোগের তথ্য দিয়ে তদন্ত পূর্বক প্রতিকার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমরান হোসেন। ইমরান হোসেন বলেন, প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন শালিখা গুচ্ছগ্রাম স্কুলে যোগদানের পর থেকে স্কুলের বিভিন্ন ফান্ডের লাখ লাখ টাকা আমার স্বাক্ষর জাল করে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। অভিযোগের ব্যাপারে কথা বলতে গেলে প্রধান শিক্ষিকা স্কুল ব্যবস্থাপনা কমিটির কমিটির সদস্যদের বিভিন্ন রকম হুমকি-ধামকি ও মামলায় ফাঁসানোর ভয়ও দেখান। নিরুপায় হয়ে আমি প্রধান শিক্ষিকা ফরিদা পারভীনের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র বিভিন্ন দপ্তরে জমা দিয়েছি। অভিযোগ পত্রে স্কুলটির অভিভাবকরাও স্বাক্ষর করেছেন। প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন বলেন, অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। এসময় তিনি সভাপতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন, তিনিই স্কুল ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন। আমি তাকে এ সুযোগ দিতে চাই না বলে তিনি বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST