সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শার্শার অগ্রভুলোট সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ২৩০২ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০৮ অপরাহ্ণ

 ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে না পারলেও চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে বিজিবি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল স্বর্ণের বার গুলো উদ্ধার করেন। এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় মোটর সাইকেল আরোহী। বিজিবি জানায়, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাঁচভুলাট ও অগ্রভুলাট বিওপি’র মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড় নামক স্থানে গোপনীয়তার সাথে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষন পর বিজিবি টহল দল একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে বলে। ঐ ব্যক্তি মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে লাঠি দিয়ে আঘাত করলে সে মোটর সাইকেলসহ ছিটকে পড়ে যায়। এ সময় তার সাথে থাকা কষ্টেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে উক্ত প্যাকেটটি তল্লাশি করে ৯৩২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ রেখে যাওয়া একটি মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা ও মোটর সাইকেলের মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST