সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শাজাহানপুরে যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ২১০১ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ৩:৪৮ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মন্ডলপাড়া যুব সমাজের আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । গ্রামের যুব সমাজকে জনপ্রিয় ফুটবল খেলায় আরও আগ্রহ জাগ্রত করতে তরুণ যুব সমাজ কর্তৃক শুক্রবার (২৬ মে ২৩) বিকালে ফুলকোট গ্রামের মন্ডল পাড়ায় এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় । শিক্ষক মোঃ মাহবুবুর রহমান (মাফু মন্ডল) এর সভাপতিত্বে এবং মোঃ আহসান হাবীবের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম রুবেল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ জাহিদুর রহমান (আমেরিকান)। খেলায় বিবাহিত দল ৪-০ গোলে অবিবাহিত দলের কাছে পরাজিত হয় । রেফারির দায়িত্ব পালন করেন আমরুল ইউনিয়ন ক্ষুদ্র কল্যাণ সংগঠনের ক্রীড়া সম্পাদক শিক্ষক মোঃ সোহেল রানা হেলাল । খেলাটি দেখতে ফুলকোট গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন । খেলা পরিচালনা কমিটির সর্ব সম্মতিক্রমে প্রীতি ফুটবল ম্যাচে সেরা খেলোয়ার মোঃ রেজাউল করিম পাভেল এবং সেরা গোলদাতা মোঃ মেরাজুল হক নির্বাচিত হন । খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST