শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শাজাহানপুরে বাবার মানৎ পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ে

Reporter Name / ১৬১৭ Time View
Update : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ

 মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে হাতির পিঠে চড়ে এক বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মৃত বাবার ওয়াদা পূরণ করতেই এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন বলে জানিয়েছেন স্বজনেরা। এই ব্যতিক্রমী বিয়ের আয়োজনে এলাকার মানুষের মাঝে চরম কৌতুহল বিরাজ করেছে। শুক্রবার (১৬ জুন ) বেলা সাড়ে ৩টার দিকে হাতির পিঠে চড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় শত শত উৎসুক জনতার উদ্যেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান বর আজিজুল হক। উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর দারিকামারিপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আজিজুল হকের (২৭) সাথে একই উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার মধ্যপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আকতার শাম্মীর এই বিয়ে অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান, বরের বাবা আফজাল হোসেনের কোন ছেলে সন্তান ছিল না। পরপর ৪টি মেয়ে সন্তান হওয়ার পর ৫ম বার তার স্ত্রী গর্ভবতী হলে তিনি মানৎ করেন যদি এই বার ছেলে সন্তান হয় তাহলে তিনি তার ছেলেকে উপযুক্ত বয়সে হাতির পিঠের চড়ে বিয়ে করাবেন। কিন্তু আফজাল হোসেন বেচে থাকাকালিন তার এই মানৎ পূরণ হয়নি। ৪ বছর আগে তিনি মারা যান। অবশেষে বাবার মানৎ পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিয়ে করেন ছেলে আজিজুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST