শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A  জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত Logo চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo আশার উদ্যোগে মৎস্যচাষে উন্নয়নের বার্তা: নওয়াপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শাজাহানপুরে উপজেলা বিএনপির সভাপতি শাহিনের মায়ের ইন্তেকাল

Reporter Name / ১৭১৮ Time View
Update : বুধবার, ২৪ মে, ২০২৩, ৩:৫৮ পূর্বাহ্ণ

 মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এর মা সাহেরা বেগম (৯০) মৃত্যু বরণ করেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (২৩ মে ২৩) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মরহুমা সাহেরা বেগম এর ৮ ছেলেমেয়ে। তাদের মধ্যে দুই ভাই আমেরিকা ও লন্ডনে থাকেন। বাকিরা অন্যদেশে বসবাস করেন। আরেক ভাই মরহুম ফজলুল হক রতন তিনিও বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন । জানাজা নামাজে শাজাহানপুর-গাবতলী আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আবুল বাশার, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন, সুশীল সমাজের লোকজন এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ জানাজা নামাজে অংশ গ্রহন করেন । জানাজা নামাজে উপস্থিত সকলেই মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST