বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শার্শায় আলোচনা সভা অনুষ্ঠিত

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৭৮০ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২:৫৬ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস’রা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। রাজধানী ঢাকায় দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। পরে তাদের লাশ রায়েরবাজার ও মিরপুরসহ বেশ   কয়েকটি বধ্যভূমিতে ফেলে দেয়। দেশের আপামর সাধারণ মানুষের সাথে পাকিস্তানি হানাদার বাহিনী’র দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১’র ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগে ১৪ ডিসেম্বর তারা এই হত্যাযজ্ঞ চালায়। দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করে এবং উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালায়। উল্লেখযোগ্য শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন-ড. আলীম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামউদ্দিন আহমেদ, এস এ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারভীন প্রমুখ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালণ উপলক্ষে যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসন দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচি’র মধ্যে রয়েছে-উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটরিয়ামে আলোচনা সভা,স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনা। শনিবার(১৪ ডিসেম্বর) সকালের ঐ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান। সভায় অংশ নেন-শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির আব্বাস,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST