স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের বিপর্যস্ত গনতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন এর প্রতিবাদে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য গত ২০ মার্চ’,২৩ইং রোজ সোমবার দুপুর ২ ঘটিকার সময় পূর্ব লন্ডনের আতাব আলী পার্ক থেকে যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের উদ্যোগে প্রতিবাদ র্যালির মাধ্যমে বৃটিশ কমনওয়েলথ হেডকোয়ার্টার অফিসের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে সহকারী সেক্রেটারী আরিফ আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন মো: আসয়াদ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশিকুর রহমান আশিক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলি উল্লাহ নোমান,সিলেট জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুনিম,সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার,নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সহ-সভাপতি মো: আসয়াদুল হক,আলী হোসাইন,মো: তরিকুল ইসলাম । প্রধান অতিথির বক্তব্যে আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ মানুষ আজ পরিবর্তন চায়। তাই শেখ হাসিনা সরকারের অধিনে কোন নির্বাচন মেনে নেওয়া হবেনা। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। সাংবাদিক ওলী উল্লাহ নোমান বলেন, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে। মানুষ আজ কথা বলতে পারছেনা। গুম খুন করে মানবাধিকার আজ লুন্ঠিত। বিশেষ অতিথি বক্তব্যে আব্দুল্লাহ আল মুনিম বলেন, আমরা চাই শান্তির বাংলাদেশ এই সরকার গনতন্ত্র হত্যা করে দেশকে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। সহ সভাপতি মোঃ আসয়াদুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকারকে বর্তমান অবৈধ আওয়ামীলীগ সরকার ধ্বংস করে বাকশালী উপায়ে দেশ পরিচালনা করছে । সভাপতির বক্তব্যে মুসলিম খান বলেন, এম,ইলিয়াস আলী, ব্রিগেডিয়ার আজমী, ব্যারিস্টার আরমার সহ সকল গুম কৃত নেতাদের ফিরিয়ে দিতে হবে। সকল রাজবন্দী মুক্তি ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করেন। আরো বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে নির্বাহী সদস্য মির্জা এনামুল হক,মো: ইকবাল হুসেন,মো: আলম আহমদ,মো: ফান্টু,আবু তালহা,ফখরুল মিয়া মো: আমিনুল ইসলাম সফর,সাইদুজ্জামান তারেক,রফিক আহমদ,মো: কামরুল হাসান রাকিব, সাবের আহমদ,হুমায়ুন আহমদ। মানবাধিকার কর্মী এম এ শামিম,মো: শাহাব উদ্দিন,ছায়েদ মিয়া,ইসলাম উদ্দীন,তোফায়েল আহমদ,সৈয়দ নাজমুল ইসলাম ফাহিম,মো: শরিফ আহমদ মুরশেদ,মো: জাহিদুর রহমান,মো: শরিফ,মো: অলিউর রহমান। ই আর আই সেক্রেটারি নওশীন মোস্তারী মিয়া সাহেব ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ এমদাদুল হক। আর উপস্হিত ছিলেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে নির্বাহী সদস্য ও মানবাধিকার কর্মী বৃন্দ মো: সৈয়দুল ইসলাম,মো: মাহফুজুর রহমান,নজরুল ইসলাম,কাওছার আহমদ চৌধুরী,মো: আমিনুর রহমান,মো: ফরহাদ আলী,মো: ফাহাদুজ্জামান,মোছা: নিপা বেগম, সুমেনা বেগম,আলী উজ্জ্বল,এম আশরাফ উদ্দীন,শাহিন আহমদ,মো: বদরুজ্জামান,মো: মিফতা উদ্দীন,কাজী মোজাম্মেল হুসাইন,আব্দুন নুর,মো: ফজল আহমদ,মো: আরসাদ আলী,আজিজ আহমদ চৌধুরী,মো: মিফতাহুর রহমান,লিয়াকত আলী,আনোয়ারুল ইসলাম,শাহিন আহমদ,সৈয়দ ইকবাল আহমদ,ইশতিয়াক হোসেন,মো: সফিউল আলম,মো: এহছানুল হক,মো: শামীম আহমদ,সুহেল আহমদ,মো: তারেক আহমদ প্রমূখ।