বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

খুলনা বিভাগে ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৩ লাখ ৭৮ হাজার

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৮১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ

– বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন  জেলা কার্যালয় কতৃক ১৩ নভেম্বর ২০২৪ তারিখ  ভোক্তা অধিকারের  ৬ টি  টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয়  দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।  তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো নাজমুল হাসানের নেতৃত্বে  কলারোয়া উপজেলার  কলারোয়া বাজার ও সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৪,৫০০/- জরিমানা। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে বাঘার পাড়া উপজেলার খাজুরা  বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ১৩,০০০/- জমিমানা  কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল এর  নেতৃত্বে কুমারখালী উপজেলার জয়বাংলা ও চৌরংগী বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ২৭,০০০/- জরিমানা।  মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার  বাজারে অভিযান চালিয়ে ০৪টি প্রতিষ্ঠান-কে ১৩,৫০০/- জরিমানা।   ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকুপা উপজেলার ধাতুই বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ৭০,০০০/- জরিমানা।  চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার মলাইপুর বাজার ও আলোকদিয়া বাজারে অভিযান চালিয়ে ০২টি প্রতিষ্ঠান-কে ২,৫০,০০০ /- জরিমানা।  অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST