বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সম্মিলিত মানবাধিকার জোট, নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo অভয়নগরে শফিকুল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার Logo কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে Logo অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া সেই মার্কিন সিনেটর ফাঁসলেন ঘুষ কেলেঙ্কারিতে

Reporter Name / ১৪০১ Time View
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১:২২ অপরাহ্ণ

 হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত হয়েছেন আমেরিকার সিনেটর বব মেনেনডেজ ও তার স্ত্রী নাদিন। মেনেনডেজ এবং তার স্ত্রীর নামে তিনটি ফৌজদারি মামলা হয়েছে। বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রশাসনকে এই মেনেনডেজই ২০২০ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছিলেন। ম্যানহাটনে অবস্থিত দেশটির অ্যাটর্নির কার্যালয় থেকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বলা হয়, মেনেনডেজ মিসর সরকারকে স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার ম্যানহাটনে অবস্থিত দেশটির অ্যাটর্নির কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অভিযোগপত্রও প্রকাশ করা হয়েছে। যাতে বলা হয়, নিউজার্সির তিনজন ব্যবসায়ীর সঙ্গে সুসম্পর্ক রাখতে শত শত কোটি ডলার ঘুষ নিয়েছেন সিনেটর বব মেনেনডেজ ও তার স্ত্রী নাদিন। সরাসরি ডলার নেয়ার পাশাপাশি সোনা, বাড়ির লোন, চাকরি সুবিধা, দামি গাড়ি ও আরও অনেক জিনিস পেয়েছেন মেনেনডেজ দম্পতি। এই সিনেটরের বাসভবন থেকে বিপুল সংখ্যক সোনার বার এবং শত শত কোটি ডলার নগদ উদ্ধার করেছে ফেডারেল প্রসিকিউটরেরা। এসব সোনার দাম ২ লাখ ডলার। এগুলো হলো ঘুষ দেয়ার ষড়যন্ত্র, পরিষেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং সরকারি অধিকারের নাম নিয়ে চাঁদাবাজি করার ষড়যন্ত্র। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মেনেনডেজ। তিনি বলেন, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা’। মেনেনডেজ মার্কিন সিনেটের ফরেইন রিলেশন কমিটির ডেমোক্র্যাট দলীয় সদস্য। বাংলাদেশের র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য তিন বছর আগে তিনি বেশ কয়েকজন সহকর্মীকে নিয়ে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছিলেন। তখন থেকেই মেনেনডেজ বাংলাদেশে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST