সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

নেত্রকোণায় ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২১৯০ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ণ

শামীম তালুকদার,নেত্রকোণা নেত্রকোণা পৌরসভাধীন ঢাকা বাসস্ট্যান্ডের শাহজালাল বাস কাউন্টারের সামনে থেকে ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে নেত্রকোণা মডেল থানার ডিউটিরত এস.আই আব্দুল্লাহ আল ফাহাদ ও তার সঙ্গীয় ফোর্স । ৯ এপ্রিল রবিবার রাত ১০ টায় নেত্রকোণা পৌর এলাকার ঢাকা বাস স্ট্যান্ড শাহজালাল কাউন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি ৮০০ গ্রাম যার আনুমানিক (মূল্য- ২ লক্ষ ৫৬ হাজার ) কামরুল হাসান(৪১) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক মাদকব্যবসায়ীকে আটক করেন পুলিশ । নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন,মাদকমুক্ত সমাজ বিনির্মাণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবলম্বনে জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশনায় ০৯ এপ্রিল রাত ১০ টায় নেত্র‌কোণা জেলা সদ‌রের বাসস্ট্যা‌ন্ড এলাকা হ‌তে নেত্র‌কোণা ম‌ডেল থানায় কর্মরত এস.আই (নিঃ)/আব্দুল্লাহ আল ফাহাদ, সঙ্গীয় অফিসার এসআই/আশরাফুজ্জামান, সঙ্গীয় ফোর্স কর্তৃক অভিযান পরিচালনা করে ১২ কে‌জি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ০১ আসা‌মি গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এছাড়া তিনি আরও বলেন,এখন ঈদের এই সময়টাতে অপরাধের হার বেড়ে যায়। কেননা তখন জেলার বাহির থেকে অনেক মানুষের আনাগোনা থাকে। সেজন্যই ঈদের সময়টাতে অন্যান্য সময়ের তুলনায় কড়া নজরদারিতে রাখি । সব সময় সতর্কতা অবলম্বন করে অপরাধ নির্মলের সকল ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST