মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা Logo ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিশেষ কর্মসূচি Logo যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রামীণ দুস্থ ও অসহায় মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ৪৬২ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ

 সংবাদদাতা মো: সৌরভ হোসেন বগুড়া জেলা প্রতিনিধি বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর কলোনী গিলাবাড়ীতে গ্রামীণ এলাকার দুস্থ ও অসহায় মহিলাদের নিয়ে এক মতবিনিময়মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক জনাব আব্দুল আলীম এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এর রিপোর্টার জনাব মো. নুর আলম। ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহিপুর কলোনী জামে মসজিদের খতিব মাওলানা মো. আলী আযম। মহিলা যৌথ গ্রন্থাগার, গিলাবাড়ী বনমরিচা, মহাম্মাদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশগ্রহণকারী নারীরা তাদের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান, স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক অগ্রগতি নিয়ে মতামত ব্যক্ত করেন। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রামীণ মহিলাদের উন্নয়নে অবদান এবং মেয়েদের শিক্ষার প্রসারে তাঁর গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া জননেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত নারীদের মাঝে ওই কর্মসূচির নিয়ে সারসংক্ষেপ আলোচনা ও ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। বক্তারা বলেন, আত্মকর্মসংস্থান ও শিক্ষার মাধ্যমে গ্রামীণ নারীরা শুধু পরিবারেই নয়, সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। বৈঠকে নারীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারী মহিলারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST