শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংগঠনিক উন্নয়ন ও মত বিনিময় সভা Logo সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo গাইবান্ধা সরকারি কলেজে নববর্ষের রঙিন আয়োজনে প্রাণের উচ্ছ্বাস Logo বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন Logo পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সারসা বার্তার সম্পাদক আব্দুস সালাম গফ্ফার Logo ময়মনসিংহ বিভাগে CNA (Corruption News Agency) চ্যানেলের দায়িত্ব অর্পণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo দেশবরেণ্য আইনজীবী লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আইনী সহযোগিতা প্রাপ্তিতে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন Logo তেল সংকটে পরিবহন খাতে অস্থিরতা Logo ভুয়া ওয়ারেন্টে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক গ্রেপ্তার, ১৮ ঘণ্টা পর আদালতে মুক্তি Logo পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা মু্ল্যের ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রামগতিতে দুই ইটভাটা মালিকের দুই লাখ টাকা জরিমানা

মোঃ আরিফ হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ২৩০৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১:৪৬ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে জ্বালানি কাঠ ব্যবহার করায় দুই ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান এ আদেশ দেন। এসময় ছয়টি ড্রাম চিমনি উপড়ে ফেলা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার চর আলগী ইউনিয়নের চরসেকান্দর গ্রামের আল মাদানি ব্রিকস ও চর রমিজ ইউনিয়নের চর মেহার গ্রামের হাওলাদার ব্রিকসে কাঠ পোড়াচ্ছিল। লাইসেন্সবিহীন ভাটাগুলো অবৈধ ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশ দূষণ করছে। এমন খবরে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে আল-মাদানি ব্রিকসের সত্ত্বাধিকারী আবদুর রবকে এক লাখ ও হাওলাদার ব্রিকসের সত্ত্বাধিকারী আবদুল মালেককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভাটা দুইটির ছয়টি ড্রাম চিমনি রশি দিয়ে টেনে উপড়ে ফেলা হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, ইটভাটা দুটির লাইসেন্স ছিল না। অভিযান চালিয়ে তাদের দুই লাখ টাকা জরিমানা ও চিমনিগুলো উপড়ে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST