সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo মানুষ মানুষের জন্য, এটাই আমাদের প্রত্যয়’ — স্বপ্নসিঁড়ি সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ Logo শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন Logo আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ Logo দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস Logo চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ Logo সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান Logo সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি Logo শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাতনামা নারীর লাশ: ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রাণীনগরে মাদক সেবনের টাকা না পেয়ে আত্মহত্যাঃ

Reporter Name / ২০৮৪ Time View
Update : শনিবার, ২০ মে, ২০২৩, ২:৩৬ পূর্বাহ্ণ

আবু সাইদ চৌধুরী (রাণীনগর নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে কয়েক দিন ধরে মাদক সেবনের টাকা না পেয়ে মাথা খারাপ হয়ে গাছের সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আজিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে রাণীনগর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের রনসিঙ্গার গ্রামে এ ঘটনাটি ঘটে। আজিজুল ইসলাম রনসিঙ্গার গ্রামের মৃত আশরাফ আলী ওরফে সেকেন্দারের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক সেবন করে আসছিল। পরিবারের লোকজন তাকে ভালো করার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখার পরেও সে ভলোপথে ফেরেনি। গত কয়েকদিন ধরে সে মাদক সেবনের টাকা জোগার করতে পারছিলেন না। এ জন্য তার মাথা খারাপ (মানসিক ভারসাম্যহীন) হয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে সবার অজান্তে বাড়ির পাশে একটি বাগানে গাছের সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকাল আনুমানিক ৬ টার দিকে স্থানীয় লোকজন তার মরদেহ গাছের সাথে ঝুলতে দেখে পরিবারের লোকজনদের খবর দেন। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালেই আজিজুলের লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST