রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo শার্শার ১১ নং নিজামপুর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম Logo ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ Logo নেত্রকোণা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু Logo সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন Logo বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত Logo প্যারাগনের সেমিনারে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার অভিযোগ Logo চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১১০ জন ডায়রিয়ায় আক্রান্ত Logo চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের Logo দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান আনিসুর রহমান
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

রধানমন্ত্রীর কন্যা পুতুলকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

Reporter Name / ২৫৯৪ Time View
Update : সোমবার, ২৭ জুন, ২০২২, ১:৪৩ পূর্বাহ্ণ

 মো:সাব্বির হোসেন রনি। প্রতিনিধি: গাইবান্ধা জেলা। প্রতিবেদন :প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুন) সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ পৌর এলাকার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুমন সরকার রনি সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম। তিনি জানান, গত শনিবার (২৫ জুন) রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর (কটূক্তি) একটি পোস্ট দেন। এই অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে রুমন সরকারকে গ্রেফতার করে। এ ঘটনায় রুমন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল বাদী হয়ে এই মামলা করেন। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমন সরকার পোস্ট দেয়ার কথা স্বীকার করেছে। রুমন নিজেকে ছাত্রদলের একসময়ের সক্রিয় কর্মী দাবি করলেও এখন নেই বলে জানায়। সোমবার সকালে রুমনকে আদালতে হাজির করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST